নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ

গুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত এবং ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২ জানুযারি) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২ জন ৮ম শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষা শেষে শিক্ষকরা খাতাগুলো মূল্যায়ন করেন এবং বিকেল ৩টায় ফলাফল প্রকাশ করা হয়।

এতে প্রধাান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইখ আহম্মেদ রিংকু।

এসময় তিনি বলেন, বাবা-মায়ের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে আমরা এই শিক্ষাবৃত্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই। নন্দীগ্রামের মেধাবী শিক্ষার্থীদের আলোকিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে গাবতলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, প্রভাষক জাকারিয়া লিটন ও প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। পরীক্ষায় এক জন ট্যালেন্টপুল এবং চার জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন।