বিরামপুরে সমাজ সেবা দিবস পালিত

বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
বিরামপুরে সমাজ সেবা দিবস পালিত

িনাজপুর জেলার বিরামপুর উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে সমাজ সেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিরামপুর উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) তাহমিনা সুলতানা নীলা’র পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, নির্বাচন কর্মকর্তা জোবায়ের হোসেন, বিরামপুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, ল্যাম্ব বিরামপুরের টেকনিক্যাল কর্মকর্তা রতন দাস প্রমূখ।

এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল সমাজ সেবা বিভাগের পক্ষ থেকে মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদানের কর্মপরিধি তুলে ধরেন।