হোমনায় দুই শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

হোমন প্রতিনিধি (কুমিল্লা)ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
হোমনায় দুই শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ুমিল্লার হোমনায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের নিলখী ইউনিয়ন শাখার উদ্যোগে নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ পরিচালক মো. শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন এবং হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সাঈদ আলম।

নিলখী ইউনিয়ন শাখার সভাপতি মো. আল আমিন মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. তাইজুল ইসলাম, মো. ইউনুছ ও আল আমিন খাদেমসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ওই এলাকার দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।