কালিয়াকৈরে মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

াজীপুরের কালিয়াকৈরে রবিবার দুপুরে বিভিন্ন এলাকার প্রায় ২০টি মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে সহ¯্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তররের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলমসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।