ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে বক শিকারীর মৃত্যু

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে বক শিকারীর মৃত্যু

মি চাষ করার সময় ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে এক বক শিকারীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুর প্রায় দেড়টায় কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের পিছনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম লিমন মিয়া (২৪)। সে খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খোলাহাটি গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা লাগানোর জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। এসময় কিছু বক জমিতে পড়ে আহার করার জন্য। ওইসময় লিমন মিয়া ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করার জন্য।

তখন নিজের অজান্তেই লাঙ্গলের ফলায় জড়িয়ে যায় সে। পরে ওই বক শিকারীর কোমড় থেকে মাথা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায়। ট্রাক্টর চালক ঘটনাটি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গিয়ে ওই বক শিকারী শরীর বিহীন শুধু দুটি পা উদ্ধারকরে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।