নওগাঁ-১ আসনে ৮প্রার্থীর মধ্যে ৪প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
নওগাঁ-১ আসনে ৮প্রার্থীর মধ্যে ৪প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

োববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে ৮প্রার্থীর মধ্যে ৪জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৩প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা রিটার্নিং অফিসার এ ঘোষনা করেন।

বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ডা: মো: ছালেক চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী কালুর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

মামলার তথ্য গোপন রাখায় মনোনয়নপত্র স্থগিত রাখা রয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহের। আর মনোনয়নপত্র বাতিল হয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাহমুদুস সালেহীন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের।