পঞ্চগড়ের বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১২

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
পঞ্চগড়ের বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১২

ঞ্চগড়রে দুইটি (১ ও ২) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বাতিল ও ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে পঞ্চগড়ে দুটি আসনে সব মিলিয়ে মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে পঞ্চগড়-১, ২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কাজী মো. সায়েমুজ্জামান।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) গঠিত আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম (বুলবুল), জাতীয় পার্টির (এ) মো. লুৎফর রহমান রিপন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, বাংলাদেশ কমিনিউস্ট পার্টি (সিপিবির) মো. আশরাফুল আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. রেজাউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন সুমনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

পঞ্চগড়-১ আসন (পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) এ আসনে যাচাই–বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পঞ্চগড় (১ ও ২) সংসদীয় আসনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল না করায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে রাশেদ প্রধান বলেন, হলফনামা সংক্রান্ত জটিলতায় পঞ্চগড় (১ ও ২) গঠিত ২ দুটি আসনে আমার মনোনয়নপত্র গ্রহণ করা হয় নাই।

প্রয়োজনীয় কাগজ আছে, তা দাখিল করে আপিল করা হবে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে প্রার্থীতা ফিরে পাব ইনশাআল্লাহ .. জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কাজী মো. সায়েমুজ্জামান বলেন, পঞ্চগড়ের দুইটি আসনে ১৯ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বাকি ৭ জনের মনোনয়নপত্র ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পর থেকে তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবে। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।