বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তানোরে দলিল লেখক সমিতির দোয়া

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তানোরে দলিল লেখক সমিতির দোয়া

িনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে অফিস চত্বরে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা করেন সিনিয়র দলিল লেখক আলহাজ্ব আরশাদ আলী, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আহবায়ক কমিটির সদস্য সিনিয়র দলিল লেখক আলহাজ্ব খাইরুল ইসলাম, আবু রায়হান, ওবাইদুর রহমান দুলাল, লেলিন, কোষাধ্যক্ষ সোহেল রানা প্রমুখ ।

দোয়া পরিচালনা করেন দলিল লেখক হাফেজ মাওলানা আব্দুস সামাদ। দোয়ায় অংশ গ্রহণ করেন দলিল লেখক সমিতির সিনিয়র জুনিয়র লেখকসহ অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অফিস স্টাফরা দোয়ায় অংশ গ্রহণ করেন।