সিরাজগঞ্জে তীব্র শীত,হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে দুর্ভোগ

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে তীব্র শীত,হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে দুর্ভোগ

ত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে পড়েছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। গত দুদিন ধরে দেখা মেলেনি সূর্যের। এতেকরে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষেরা।

গত কয়েকদিন ধরে সূর্য দেখে না মেলায় একদিকে যেমন খেতে কাজ করতে পারছেন না কৃষক অপরদিকে চরম কষ্ট আর ভোগান্তিতে পড়েছেন নির্ণয়ের মানুষের। তীব্র শীত কনকনে হিমেল হাওয়া আর ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং মনসুর আলী মেডিকেলে।

সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জানা গেছে রোববার সকাল ছয়টায় সিরাজগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ এবং তাড়াশ চলন বিলঞ্চলে ১১.ডিগ্রী সেলসিয়াস।

ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে সিরাজগঞ্জের বিভিন্ন রুটের চালকরা পরিবহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সিরাজগঞ্জ যমুনা নদী বেষ্টিত এলাকা হয় তীব্র শীত এবং ঘন কুয়াশার মাত্রা বেশি। এতে জনজীবনের নেমে এসেছে চরম দুর্বল। শীতার্ত মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।