অবশেষে জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অবশেষে জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

বশেষে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ৫ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে বেলা একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি তাহরিমার দুই দিনের রিমান্ড আদেশ দেন। এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে।

এদিন দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান।

তবে এসময় সুরভী সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই রিমান্ডে নেওয়া হচ্ছে।’ এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধু তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রিমান্ড আদেশের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী জানিয়েছিলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।