কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত, বিক্রেতাকে জরিমানা

কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত, বিক্রেতাকে জরিমানা

াজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার গ্যাস ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আদায় করায় এক বিক্রেতাকে ১ লক্ষা টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে উপজেলার মাঝুখান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আদায় করে আসছিল মাঝুখান জান্নাত এন্টারপ্রাইজ নামের গ্যাস সিলিন্ডার গোডাউনের বিক্রেতা। এমন খবর পেয়ে ওই গ্যাস সিলিন্ডারের গোডাইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

গাজীপুর জেলা ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীনের নেতৃত্বে ওই গ্যাস সিলিন্ডারের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ৩৯ ধারা মতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অপরাধে গ্যাস বিক্রেতাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা ভোক্তা অধিকারের এসিস্ট্যান্ট প্রদীপ শিকদার, কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামানসহ কালিয়াকৈর উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

এ ব্যাপারে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভীন জানান, বক্তাদের অধিকার নিশ্চিত করণার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।অতিরিক্ত দামে খাদ্যদ্রব্য সহ গ্যাসের দাম রাখা হচ্ছে। এমন অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।