নতুন নেতৃত্বে, নতুন প্রত্যাশায়, জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
নতুন নেতৃত্বে, নতুন প্রত্যাশায়, জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর

্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য-নির্বাচিত পরিচালনা পর্ষদ।

দ্বি-বার্ষিক মেয়াদ উপলক্ষে সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু সহ কমিটির অন্যান্য নির্বাচিতদের কাছে।

সোমবার (৫ জানুয়ারি ) দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়ার যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোমেন ফকির,চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা।