সকল ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এখন আমরা একত্রিত-ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
সকল ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এখন আমরা একত্রিত-ববি হাজ্জাজ

ছবি ঃ মুকিত ,জি নিউজবিডি২৪

াংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ববি হাজ্জাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ৫ ই জানুয়ারি সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান।

ছবি ঃ মুকিত , জি নিউজবিডি২৪

এ সময় বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা জনাব আব্দুস সালাম এবং চেয়ারপারসন এর উপদেষ্টা আতাউর রহমান ঢালীসহ ঢাকা মহানগর উত্তর , মোহাম্মদপুর থানা, আদাবর থানা ও শের এ বাংলা নগর থানা বিএনপি ও অঙ্গসংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জনাব ববি হাজ্জাজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শ এবং আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের আইকন, ২০ কোটি মানুষের প্রাণের স্পন্দন।