সৈয়দপুরে আওয়ামীলীগের ৭০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
সৈয়দপুরে আওয়ামীলীগের ৭০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

াংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ৭০ নেতা কর্মী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দিয়েছেন। ৫ জানুয়ারী সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়ন এর সভাপতি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তার দলবল নিয়ে যোগদান করেন। ওই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজি একরামুল হক, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান সহ অন্যান্য নেতা কর্মীরা।

চেয়ারম্যান ছাড়াও বিএনপিতে যারা যোগদান করছেন, তারা হলেন, ইউপি সদস্য মোঃ রহিদুল ইসলাম বাট্টু ও মোঃ আব্দুল আলিম। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবুল হাসেম সরকার, আলতাব হোসেন, লাবু সরকার, মতিন সরকার, আব্দুল মান্নান, মুকুল সরকার, আলমগীর হোসেন, এবং সনাতন ধর্মাবলম্বী নেতা ধনেশ্বর রায় ও নিক্তা চন্দ্র রায়সহ মোট ৭০ জন ব্যক্তি বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেন।

বিএনপিতে যোগদানকৃতরা বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। তাই আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে চাই।

এই যোগদানে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা একে “গণজোয়ারের প্রতিফলন” হিসেবে দেখছেন।