পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিল(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কালাইবাড়ি রাঙ্গাপুকুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

জানা গেছে, গত সোমবার রাতে ১৬বিজিবি’র অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বটতলী রাঙ্গাপুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিলকে আটক করেন।

এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।