মাগুরার মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
মাগুরার মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

াগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন বিএনপির উদ্দোগে দক্ষিণ মির্জাপুর বাল্য স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল চার টায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে মাগুরা জলা বিএনপির সদস্য সচিব মাগুরা ১ আসনের সংসদ সদস্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা বিএনপি নেতা কিতাব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রূবাইযাত হোসেন খান, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, হাসানের রহমান সহ নেতাকর্মী ও শতশত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ-র আগে মাগুরার খইতলায় অপর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মনোয়ার হোসেন খান সেখানে অংশগ্রহন করেন।