সৈয়দপুরে পতিতাসহ ২ খদ্দের আটক, ১ মাসের জেল

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
সৈয়দপুরে পতিতাসহ ২ খদ্দের আটক, ১ মাসের জেল

ৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকার এনজিও কর্মী শেলী ও পল্লী চিকিৎসক খোকন দম্পতির বাড়ি থেকে এক পতিতাসহ ২ খদ্দেরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আটক নারীর নাম আফরোজা খাতুন (২৩)। তিনি সৈয়দপুর শহরের ১০ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মমিন হোসেন পাটোয়ারীর স্বামী পরিত্যক্তা মেয়ে। উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে কাজ করেন তিনি । খদ্দের ২ যুবক হলো নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে মো. লিপন (২০) ও একই এলাকার ডাঙ্গাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে খয়রুল ইসলাম (২২)।

স্হানীয়রা জানান, শেলী ও খোকন দম্পতির বাসায় নিয়মিত অসামাজিক কাজ চলে আসছিল। বাড়ির একটা রুমে বাইরে থেকে নারী এনে খদ্দের সংগ্রহ করে এই অপকর্ম চালাতেন তারা। বার বার বলার পরও বিরত না হওয়ায় পুলিশ ডেকে হাতে নাতে ধরিয়ে দেয়া হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শেলী ও খোকন দম্পতির বাসার একটা রুম থেকে ৩ জনকে আটক করা হয়। এসময় বাড়ির মালিকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম তাদের প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার করে টাকা জরিমানা করেছেন। জরিমানা আদায় করে ৩ আসামিকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।