ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

িনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার বিকাল ৩ টায় জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম. এ. মজিদ, জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, থানা বিএনপি সভাপতি এ্যাড. মুন্মি কামাল আজাদ, থানা সেক্রেটারী আলমগীর হোসেন, পৌর বিএনপি সভাপতি এ্যাড. শামসুজ্জামান, পৌর সেক্রেটারী মাহবুবুর রহমান শেখর সহ জেলা থানা নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র উদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি বলেই তাকে আপোষহীণ নেত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ লিপিআর, মাওঃ আশরাফুল ইসলাম।