তানোরের রেমিট্যান্স যোদ্ধার মালেশিয়ায় আত্মহত্যা

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
তানোরের রেমিট্যান্স যোদ্ধার মালেশিয়ায় আত্মহত্যা

াজশাহীর তানোরের একরামুল হক(৩৫) নামের এক রেমিট্যান্স যোদ্ধা মালেশিয়ায় আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে। তার বাড়ি উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ধানুরা গ্রামে। সে ফসির উদ্দিনের পুত্র।গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মালেশিয়ায় ঘটে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

এঘটনায় আত্মহত্যা কারী একরামুল হকের বাসায় নেমে এসেছে শোকের ছায়া। একরামুল হকের আত্মহত্যার একটি ছবি সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়,একরামুল হক বাথরুমের ভিতরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

একরামুল হকের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর ধরে মালেশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন একরামুল হক। তবে কি কারণে আত্মহত্যা করেছেন একরামুল হক তা কেউ বলতে পারছেনা। গ্রামবাসী ধারণা করছেন পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

এবিষয়ে ত থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান বলেন,এমন ঘটনার বিষয়ে কেউ থানায় অবহিত করেননি, নিহতের পরিবার থেকে অবহিত করলে তাদের সর্বাত্বক সহযোগীতা করা হবে।