নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় ঐক্যের শক্তিশালী বার্তা

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় ঐক্যের শক্তিশালী বার্তা

গুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তৃণমূলকে শক্তিশালী করেই বিজয়ের পথ সুগম করা সম্ভব।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপি নেতা ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, ও থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ।

সাবেক ও বর্তমান নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আলোচনা সভাটি মুখরিত হয়ে ওঠে এবং একপর্যায়ে তা নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূলের শক্তি বৃদ্ধি এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করে বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে বিপুল ভোটে বিজয় অর্জনের লক্ষ্যে সবাই একযোগে কাজ করবেন। তারা আরও জানান, এই আসনটি বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে নেতাকর্মীরা একমত। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।