মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

াগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে বুধবার বিকেলে শ্রীপুর বাস স্ট্যান্ড মাঠে এ কর্মসূচি পালিত হয়।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, ও আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: এনায়েত ও সদস্য সচিব মো:হেমায়েত এর সঞ্চালনায় এ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, , সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ ও সদস্য সচিব তুফান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সির জাহাঙ্গীর ও সদস্য সচিব বদরুল আলম লিটু, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: মেহেদী হাসান অন্তর ও সদস্য সচিব রিংকু প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোকসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।