সৈয়দপুরে কুয়াশায় ঢাকা চারপাশ তাপমাত্র নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
সৈয়দপুরে কুয়াশায় ঢাকা চারপাশ তাপমাত্র নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে

ীলফামারীর সৈয়দপুরে কুয়াশায় ঢাকা চারপাশ ও হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ফলে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ।

বুধবার (৭ জানুয়ারী ) সকাল সারে ৭ টায় সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।। সৈয়দপুর ছাড়া ও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় শীতল হাওয়ায় বইছে। গত দুইদিন সুর্যের দেখা মিলেনি। এরকারনেই শীত বেশি অনুভব হচ্ছে। গত ৭ দিন তাপমাত্র ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করলেও ৭ জানুয়ারী শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন এ অঞ্চলের মানুষ।

শহরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ফুচকা বিক্রেতা তৈমুর জানান, গত দুইদিন সুর্যের দেখা মিলেনি। তাপমাত্রাও উঠানামা করায় প্রচন্ড ঠান্ডায় ফুচকা বিক্রি করতে পারিনি। আজও কনকনে শীত। ফুচকা বিক্রি করতে ভ্যান নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু ঠান্ডায় কিছুই করতে পারছি না। হাত পা অবস হয়ে যাচ্ছে।

শহরের সৈয়দপুর -রংপুর সড়ক সংলগ্ন ইটের খোয়া বিক্রেতা রশিদ বলেন, গরীবের শান্তি নেই। কনকনে ঠান্ডায় অনেকেই কম্বল গায়ে মুড়িয়ে সুয়ে আছে, আর আমি পরিবারের সদস্যদের মুখের অন্য যোগাতেই প্রচন্ড ঠান্ডার মাঝেও ইট ভাংছি খোয়া বিক্রি করার জন্য।

তিনি বলেন সামনে এমপি নির্বাচন। ভোটের আশায় প্রচারনা চলছে জমজমাট ভাবে। কিন্তু গরীব ভোটাররা যে ঠান্ডায় কুপকাত, এবিষয়ে কেউই ভাবছেন না। সরকারের পক্ষ থেকে এবারে গরীব অসহায় মানুষেদের মাঝে কোন কিছুই বিতরণ করা হয় নি। তিনি বলেন গত কয়েকদিন আগে নীলফামারীর জেলা প্রশাসক রেলওয়ে ষ্টেশন এলাকায় মাত্র ১০০ টি কম্বল বিতরণ করেন। সৈয়দপুর শহর সহ উপজেলার গ্রাম গন্জে হাজারো মানুষ যে শীতে কষ্ট পাচ্ছে সেদিকে নজর নেই তাঁর।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, দুইদিন সুর্যের দেখা মিলেনি এবং তাপমাত্রা উঠানামা করায় আজ তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল সারে ৭ টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার সকাল ৮টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।