সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

োটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা সারে এগারটায় শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ।

এ সময় অন্যান্যদের মধ্যে রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি রোটা: মো. নুরুল হক শাহ্, রোটারিয়ান শাহ আহসান হাবীব, রোটা: ডা. মো. দেলোয়ার হোসেন, আলহাজ¦ মো. মাহবুব আলম, রোটা: কোহিনুর সিদ্দিকা, রোটা: মমতাজ মিন্টু, রোটা: মো. আজহারুল সরকার রানা, রোটা: মো. আসলাম পারভেজ, ব্যবসায়ী আলহাজ¦ মো. আফতাব আলম জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই দিন উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শত কম্বল বিতরণ করা হয়েছে।