গৌরবের ৪১ তম বছরে উলিপুর প্রেসক্লাব

কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
গৌরবের ৪১ তম বছরে উলিপুর প্রেসক্লাব

ুড়িগ্রামের উলিপুরে গৌরবের ৪১ তম বছরে পদার্পণ করেছে উলিপুর প্রেসক্লাব।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে প্রেসক্লাবের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীরআলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মাও: মমতাজুল হাসান করিমি।

সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদক যথাক্রমে মন্জুরুল হান্নান ও মোন্নাফ আলী, সাংবাদিক নূর বক্ত মিয়া, আমন্ত্রিত অতিথি উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বর্মন, ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলিপুর প্রেসক্লাব ভবন তিন দিনব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করা হয়।