উলিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
উলিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ুড়িগ্রামের উলিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আশিক শাটলার্স টিমকে ২ সেটে পরাজিত করে এস.পি. ফুলবাড়ি (দিনাজপুর) টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারী) উলিপুর শহীদ মিনার চত্বরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে এবং সান ড্রিংকিং ওয়াটার এর সৌজন্যে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানির চেক বিতরণ করেন, কাশেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তাসভীর-উল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র সদস্য সচিব হায়দার আলি মিয়া, নূর মোহাম্মদ, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশীদ সরকার, তৌফিকুর রহমান লাভলু প্রমূখ। গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী। সমাপনি খেলায় ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সৌমিক দে। টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

উল্লেখযোগ্য দলগুলি হচ্ছে, আশিক শাটলার্স, লালমনিরহাট ব্যাডমিন্টন একাডেমি, শ্রীওম কুড়িগ্রাম, টিম এস.পি ফুলবাড়ি (দিনাজপুর)। খেলোয়াড়দের নৈপূণ্য ও দর্শকদের উচ্ছ্বাসে উলিপুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া উৎসবে।