আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’

ারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ কয়েকটি পরিবারের গল্প একত্রিত করে তৈরি হয়েছে এই ধারাবাহিক নাটক। গল্পে দেখা যাবে রাজীব নামের এক তরুণ তার বাবার ব্যবসায় আগ্রহী না হয়ে অভিমান করে ফুচকার দোকান খোলেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে নতুনভাবে জীবনকে চিনতে চায় রাজীব।

অন্যদিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরে দাবাপ্রেমী জুলমত আলীর বাড়িতে ভাড়াটে হিসেবে থাকেন তিন বেকার যুবক খোকা, বদি ও মামুন। বেকার জীবন থেকে বাঁচতে তিনজনই চেষ্টা করেন জুলমত আলীর মেয়ের মন জয় করে তাকে বিয়ে করতে।

নাটকটি নিয়ে সঞ্জিত সরকার বলেন, “জীবনের নানা চাপে, চরিত্ররা কে কতটা ‘ম্যানেজ’ করতে পারে, সেটিই দেখা যাবে ‘ম্যানেজ মাস্টার’ নাটকের গল্পে।

রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার, অভিনয়ে: যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ। রাত ১০.০০ টায় প্রতি শুক্র,শনি,রবি ও সোমবার।