ঝিনাইদহে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
ঝিনাইদহে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

িনাইদহে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আহমেদ হোসেন।

বক্তব্য রাখেন ডাঃ রেজা সেকেন্দার, হাফিজুর রহমান, বাবলু কুন্ডু, এম. এ কবির, কামরুজ্জামান পিন্টু, অধ্যাপক তালেবুল ইসলাস, প্রভাষক সাইদুর রহমান, কাজী আতিয়ার রহমান প্রমুখ। সংগঠনের সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তাগণ বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।