বোদায় গণভোট বিষয়ক অবহতিকরণ সভা

বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
বোদায় গণভোট বিষয়ক অবহতিকরণ সভা

ঞ্চগড়ের বোদায় উপজলো প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট (হ্যাঁ/না) উপলক্ষে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গণ মানুষের গণ ভোট, গনতন্ত্রের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ জানুয়ারী) দুপুরে উপজলো পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় ১০টি ইউনিয়ন পরিষদের ৯৭ গ্রাম পুিলশদের মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

এ সময় অবহিতকরণ সভায় আরো উপস্থতি ছিলেন, সহকারী কমশিনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা আইসিটি র্কমর্কতা ধনশে চন্দ্র রায়, উপজলো যুব উন্নয়ন র্কমর্কতা আওলাদ হোসনে, বোদা থানার এসআই বাপ্পী কুমারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।