ভেড়া পালন করে বানিজ্যিক ভাবে স্বাবলম্বী সাজিদুল লোহানী

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
ভেড়া পালন করে বানিজ্যিক ভাবে স্বাবলম্বী সাজিদুল লোহানী

োনো ব্যবসাকেই যে ছোট করে দেখার সুযোগ নেই তা প্রমাণ করে দিলেন সাজিদুল লোহানী নামের এক মাওলানা। ভেড়া পালন করে তিনি সফলতা বয়ে এনেছেন। সখের ভেড়া পালন করে বাণিজ্যিকে গিয়ে তার এই সাফল্য। তার গ্রামের বাড়ি বদরগন্জ লোহানী পাড়া হলেও তিনি দীর্ঘদিন থেকে সৈয়দপুর শহরে বাঙ্গালীপুর নিজপাড়ায় বসবাস করছেন।

সাজিদুল লোহানী জানান, ছোট বেলা থেকেই দারুলউলুম মাদরাসার জমিতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। ২০০০ সালে মাওলানা পাশ করে এক বছর বেকার ছিলেন তিনি। ২০০২ সালে ঔষধের ব্যাবসা শুরু করেন। দীর্ঘদিন ওই ব্যাবসা করেও লাভের মুখ দেখেননি তিনি। এরপর মাদ্রাসার জমির ওপর একটি টিনের ঘর নির্মাণ করেন। ২০১৯ সালে প্রাথমিক অবস্থায় তিনি ৪টি ভেড়া, ৩ টি ছাগল ও ৫টি চিনা হাস পালন শুরু করেন। সখের বসে তিনি ওইসব পালন শুরু করলেও ভেড়া গুলো পাঁচ-ছয় মাস পর পর বাচ্চা দেওয়ায় তার খামার ভরে যায় ভেড়া দিয়ে। বর্তমানে তাঁর খামারে ১০০টি ভেড়া, ৫০ টি ছাগল ও ১০০টি চিনা হাস রয়েছে। বড় ভেড়াগুলো দাম উঠেছে ১০ হাজার টাকা, বড় ছাগল ১২ থেকে ১৫ হাজার টাকা। আর চিনা হাসের দাম উঠেছে জোড়া ৩ হাজার টাকা।

তিনি বলেন, গত দুই বছর থেকে সেগুলো বিক্রি করতে শুরু করেছেন। ভেড়া, ছাগল ও হাস পালনে সব খরচ বাদ দিয়ে প্রতি বছর তিনি প্রায় ৫-৬ লাখ টাকারও বেশি আয় করেছেন। এভাবে সেগুলোর যত্ন সহকারে পালন করলে আগামীতে বছরে ছয়-সাত লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানান তিনি। তিনি আরো জানান, এক একটি ভেড়াও ছাগলের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ২০ টাকা পর্যন্ত। সে অনুযায়ী ১৫০টি ভেড়াও ছাগলে প্রতি মাসে খরচ হয় ৯০০০০ টাকা। আর বছরে খরচ হয় ১ লাখ ৮০ হাজার টাকা।

তিনি বলেন, এই মুহূর্তে ভেড়া ও ছাগল গুলো গড়ে ১০ হাজার করে বিক্রি করলে মুল্য পাওয়া যাবে ১৫ লাখ টাকা। এর মধ্যে ছাগল ও ভেড়া ক্রয়, ঘরভাড়া, কারেন্ট বিল,লেবার খরচ দিয়ে পাচ্ছেন প্রায় ৫ – ৭ লাখ টাকা। ছাগল ও ভেড়াগুলো ভালো জাতের হওয়ায় তা অনেকেই কিনতে আসছেন এবং ভেড়া পালনের আগ্রহ দেখাচ্ছেন। ৫-৬ জন যুবক তার ব্যবসার সাফল্য দেখে তারাও এ ব্যবসা শুরু করেছেন। তিনি বলেন, সরকারি ভাবে যদি মোটা অঙ্কের অর্থ পান তাহলে বড় ধরনের খামার করে শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবককে সঙ্গে নিয়ে তাদের স্বাবলম্বী করাতে পারবেন।

সরকারি ভাবে শিক্ষিত বেকার যুবকদের এককালীন মোটা অঙ্কের অর্থ দিয়ে ভেড়া পালনের পরামর্শ দিতে সরকারকে অনুরোধ জানান তিনি। এতে করে একদিকে যেমন দেশে বেকারের সংখ্যা কমে যাবে অন্য দিকে সরকার পাবেন মোটা অঙ্কের রাজস্ব। গড়ে উঠবে বেকার মুক্ত দেশ।

এ ব্যাপারে ভ্যাটেরিনারি সার্জন ডা. আবদুর রাজ্জাক বলেন, ভেড়া পালনের সাথে ছাগল পালন আসলেই লাভজনক। অল্প পুঁজিতেই ভেড়া পালন করে লাভবান হওয়া যায়। চাকরির পিছনে না ছুটে শিক্ষিত যুবকরা এ ব্যবসা শুরু করলে অল্প দিনেই সফলতা অর্জন করতে পারবেন বলে জানান তিনি।