চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে মাছ কেনাবেচা বন্ধ

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে মাছ কেনাবেচা বন্ধ

ব্যাহত চাঁদবাজির প্রতিবাদে গত তিন দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে মাছ বাজার বন্ধ রয়েছে। মাছ বেচাকেনা বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন ক্রেতা সাধারন। ফলে চাঁদাবাজ গ্রেফতারের দাবিতে রোববার (১১ জানুয়ারি) মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

উত্তরের ব্যবসা-বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে দুটি বড় দুটি ছোট মাছের বাজার রয়েছে। সেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ট্রাকে ও বিভিন্ন বাহনে মাছ আসে এবং বেচাকেনা হয়ে থাকে। পরে তা খুচরা বাজারে ও আশেপাশের বিভিন্ন উপজেলায় যায়। এ মাছ বাজারে গত কয়েকদিন ধরে দোকান প্রতি ৪০/৫০ টাকা চাঁদা তুলে আসছিলেন শহরের গোয়াল পাড়া এলাকার ওয়াকার (৪০) নামে জনৈক যুবক। চাঁদা না দিলে মাপের যন্ত্রপাতি নিয়ে যায় এবং কাউকে কাউকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে মাছ ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শহরে মিছিল শেষে শহরের পাঁচমাথা মোড়ে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলী, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে চিহিৃত চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবি জানান। এসময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব গফুর সরকার ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সমাধানের আশ্বাস দিলে মাছ ব্যবসায়ীরা সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করে নেন।