ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে আজ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে আজ

াজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশে সূর্যের দেখা মিললেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।