দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’

ীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

নতুন হাউজকিপিং এনে মারিয়া বাড়িতে নিজের দলভারি করে, নিজের গোপণ কাজেও ব্যবহার করে তাকে। কনস্টেবলের দেয়া সূত্রে, পিস্তলে থাকা হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে খুশবুরটা মেলাতে মরিয়া হয়ে উঠে শাকিল। খুশবুকে বাড়িতে সকলের অগোচরে নানাভাবে যন্ত্রণাও দিতে থাকে সে। এলাকার তাস খেলুড়ে মাতালদের সাথে সম্পর্ক করে টাকা হাতিয়ে নেয়ার ছক কষে হামিদ। এদিকে সুপারভাইজার পদে খুশবুকে চূড়ান্ত ঘোষণা করে রিশাদ, শুনে চরম হতাশ হয় সেতু। অপমানে, লজ্জায় সে এর শোধ নিতে চায়। খুশবু কি পারবে বাড়িতে শাকিল আর ফ্যাক্টরিতে সেতুকে সামলে চলতে?

এমন গল্পে দীপ্ত টিভির পর্দায় প্রতিদিন প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। দর্শকের ভালবাসা ও গল্পের গভীরতায় ‘খুশবু’ এবার পৌছে গেছে ১০০ পর্বের মাইলফলকে। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।