পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর

াজধানীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সকালে রাজধানীর দিলকুশায় পপুলার লাইফের নিজস্ব ভবনের সেমিনার কক্ষে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল-বারাকাহ্ একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম, আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রুবেল, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ।