সৈয়দপুরে ১০০০ পিস ইয়াবা টেবলেট সহ আটক – ৩

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
সৈয়দপুরে ১০০০ পিস ইয়াবা টেবলেট সহ আটক – ৩

ৈয়দপুরে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে (ডিবি) ১ হাজার ২৫ পিস ইয়াবা টেবলেট ও ৫ গ্রাম হিরোইন সহ ৩ জনকে আটক করেছে। ১০ জানুয়ারী রাত সারে ১০ টায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক মতলুবুর রহমানের নেতৃত্বে শহরের মিস্ত্রি পাড়ার মন্দির রোডে ওই অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলেন ওই এলাকার বাসিন্দা মোঃ খুরশিদ (৩২), মোঃ মাহাতাব (৩৭) ও মোছাঃ ঝিমি (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মতলুবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুরশিদের বাড়ি থেকে এক হাজার ২৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলো। আটককৃতদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নীলফামারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।