নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার

ওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৮০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুমন (৩৬) নামে একজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার(১১জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আসামি সুমন নওগাঁর ধামইরহাটের দক্ষিন শ্যামপুর গ্রামের সিরাজ উদ্দিন ও শহিদা বিবির ছেলে।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযানে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ( মাদকদ্রব্য) ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার করে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে রাত সাড়ে ৮ টার দিকে জেলা গোয়েন্দা শাখা এর এক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামইরহাট থানাধীন ধামইরহাট উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তার ধারে একজন ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এর অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহ ভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে আসামি ১। সুমন (৩৬) পিতা সিরাজ উদ্দিন মাতা শহিদা সাং দক্ষিন শ্যামপুর থানা ধামইরহাট জেলা নওগাঁ হেফাযত হতে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ( মাদকদ্রব্য) উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে।

তিনি আরো বলেন, আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।