নওগাঁর মান্দায় সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্টে এক চোরের মৃত্যু

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্টে এক চোরের মৃত্যু

ওগাঁর মান্দায় সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম মণ্ডল (৪০) নামে এক চোরের মৃত্যু হয়েছে। উপজেলার কশব ইউনিয়নের খাজুরিপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত চোর বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আবুল হোসেন মণ্ডলের ছেলে।

আজ সোমবার (১২ জানুয়ারি) তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সেচপাম্পের মালিক রহিদুল ইসলাম শাহ বলেন, ‘খেজুরিপাড়া গ্রামের মাঠে আমার একটি সেচপাম্প আছে। সোমবার সকালে জানতে পারি সেচপাম্পের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফর্মার নিচে নামানো এবং পাশে একটি লাশ পড়ে রয়েছে। পরে চুরি ও চোরের লাশের বিষয়টি পুলিশকে জানানো হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আঙুলের ছাপ নিয়ে মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ট্রান্সফর্মার চোরচক্রের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় মান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।