সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম আর নেই

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম আর নেই

িরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাবেক আহবায়ক রফিকুল আলম খান ইন্তেকাল করেছেন।

আজ রবিবার সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গ্রামে ইন্তেকাল করেন। তিনি শহরের মোক্তার পাড়া বসবাস করতেন। রফিকুল আলম খান দৈনিক আমার দেশ, দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই কণ্যা রেখে গেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সকল গণ্যমাধ্যম কর্মিরা শোকাহত।