সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন

সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন

তুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিক্ষার্থীদের উল্লাসে ভরে উঠেছিল রেণু বিদ্যাকানন। সোমবার (১২ জানুয়ারী) সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রেণু বিদ্যাকাননের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রেণু বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায়, ফুল বাদশা মেম্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব আবু রায়হান, রফিকুল ইসলাম ( শিক্ষক), মঞ্জুরুল ইসলাম ( শিক্ষক), ডা. পবিত্র কুমার বর্মণ, জিয়াউর রহমান ( শিক্ষক), হরুন অর রশিদ ( শিক্ষক ও সমাজসেবক), মতিউর রহমান আঃ করিম ও অত্র প্রতিষ্ঠানের সহ:শিক্ষক অন্তর সহ আরও অনেকে।সন্তান আপনার,আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার৷ দ্বায়িত্ব আমাদের এই প্রত্যয় নিয়ে পথচলা প্রতিষ্টানটিএকেবারেই গ্রামাঞ্চলে হলেও বর্তমান প্রেক্ষাপটে যুগ-উপযোগি আধুনিক মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলায়এলাকায় বেশ সাড়া জাগিয়ে তুলেছে।