সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা ভাতার জন্য ২ লাখ টাকার দাবী পূরণ না করায় হয়রানীর অভিযোগ

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা ভাতার জন্য ২ লাখ টাকার দাবী পূরণ না করায় হয়রানীর অভিযোগ

ুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধা ভাতাপ্রদানকরার কথা বলে,,উৎকোচের ২লাখটাকার দাবী পুরণকরতে না পারায় উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে হয়রানী করার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে জানা যানাযায় যে, উপজেলার ছাপরহাটী ইউনিয়নের দক্ষিন মরুয়াদহ্লগ্রামের মৃত তরফ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন তার ভারতীয় তালিকা নম্বর ৪২২৪৭,মুক্তিযোদ্ধা পরিচিতি নং০১৩২০০০২৬২৩এবংমুক্তিযুদ্ধ বিষয়ক সমন্বিত তালিকা নং-২৬২।

কোন কারনে তিনি মুক্তিযোদ্ধা সন্মানিভাতার তালিকার অন্তর্ভূক্ত হতে না পারায় তিনি বিগত ২০২৩ সালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হলে অফিস সহকারী ও বর্তমানে উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা আব্দুস আব্দুস সামাদ সেই সময়ের মুক্তিযোদ্ধা কমাণ্ডের ভাতাবিষয়ক উপকমিটির সদস্য সিরাজুল ইসলাম, আজিজার রহমান ও আবুল হোসেন আকন্দের সাথ যোগ সাজস করে তার কাছে ২ লক্ষ টাকা দাবী করলে মোফাজ্জল হোসেন ১লক্ষটাকা ও মুক্তিযোদ্ধার সকল সনদপত্রের মুলকপি আব্দুস ছামাদের হাতে জমাদেন। বাকী টাকা ১ মাসের মধ্যে দিতে না পারায় সেই সময় হতে থাকে ভাতাপ্রদান না করে তার দেয়া সকল কাগজপত্রাদি আটক রেখে অদ্যাধি হয়রানী করে আসছে মর্মে জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছামাদ বলেন যে, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তীহিন ও মিথ্যা।

সুন্দরগঞ্জ সোনালী ব্যাংকশাখা হতে তার ভাতা প্রদানে আপত্তি দেয়ার কারনে তিনি ভাতা পাননি।এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি’র সাথে কথা বলতে বার, বার তার মুঠো ফোনে কল করে তাকে পাওয়া যায়নি।