কালিয়াকৈরে কোম্পানীর বিরুদ্ধে গাছপালা কেটে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
কালিয়াকৈরে কোম্পানীর বিরুদ্ধে গাছপালা কেটে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ

াজীপুরের কালিয়াকৈরে একটি কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ব্যক্তিগত জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় গোল্ডেন বেঙ্গল ফিসারিজ ইন্টাঃ (প্রাঃ) লিমিটেড নামে একটি কোম্পানী রয়েছে। প্রথমে ওই এলাকার আব্দুর রহমান সিকদারের জমি কিনে কোম্পানিটি গড়ে উঠে।

এসময় জমি ক্রেতারা ওই কোম্পানি পাঁচটি শেয়ারে ভাগ করে ২০% এর একটি শেয়ার জমি বিক্রেতা আব্দুর রহমান সিকদারকে দেয়। কিন্তু কিছুদিন ধরে ওই কোম্পানির ভেতরে পাঁচ অংশীদারীর মধ্যে ব্যবসায়ীক দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে আব্দুর রহমান সিকদারের ছেলে রিপন সিকদার তাদের অংশের কোম্পানির ২০% ফেরত চান। কিন্তু তাদের অংশের পাওনা অংশের হিসাব বুঝিয়ে না দিয়ে মঙ্গলবার জোরপুর্বক বেশ কিছু গাছপালা কেটে জমি জবর-দখলের চেষ্টা করছেন কোম্পানি কর্তৃপক্ষ।

এ ঘটনার পর রিপন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করলে ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরিদর্শন শেষে পুলিশ সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গাছপালা কাটা বন্ধ করে দেয়। এ নিয়ে গত দুদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানতে সরেজমিনে গেলেও সেখানে কোম্পানির কর্তৃপক্ষ কাউ না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই কোম্পানির দেখবালের দায়িত্বে থাকা শ্রমিক সুরত আলী জানান, কোম্পানির ভেতরে অংশীদারদের বিরোধ চলছে। কোম্পানীর জমি থেকে আমাদেরই গাছ কাটা হচ্ছে।

ওই কোম্পানির ২০% এর মালিকের ছেলে রিপন সিকদার জানান, ওই কোম্পানির বিরুদ্ধে আদলতে মামলা চলমান রয়েছে। তারপরও তারা কোম্পানিতে একজন অবসরপ্রাপ্ত আর্মীর লোক থাকায় বিভিন্ন আর্মীর মেজরের ভয় দেখিয়ে আমাদের ব্যক্তিগত সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় কোম্পানীর লোকজন গাছপালা কেটে আমাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে দেয়।
এব্যাপারে কালিয়াকৈর থানার এএসআই জাহিদ হোসেন জানান, ওই জমির উপর কোর্ট থেকে ১৪৫ধারা জারি করা রয়েছে। এজন্য আমরা উভয় পক্ষকে ওই জমিতে কোন প্রকার হস্তক্ষেপ না করার বলা হয়েছে। যারা আইন অম্যান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।