গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা

ণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদ মোহাম্মদ জাকী, এবং উপ সচিব মোঃ ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় গণভোটে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সচেতনতা কার্যক্রমের কৌশল, প্রচার কার্যক্রমের সমন্বয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।