তানোরে ব্র্যাকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান হাই কমিশনার

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
তানোরে ব্র্যাকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান হাই কমিশনার

াংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান হাইকমিশনার Ms, Susan Ryle, Mr, Ajit Singh রাজশাহীর তানোরে বে সরকারি সংস্থা ব্র্যাকের (স্ট্যাস্টিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, SPA) কর্মসূচীতে যোগদান ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো সিনিয়র আলিম মাদ্রাসায় ও কমিউনিটি নিরাপদ পানি ব্যবহার ও ভূগর্ভস্থ পানির রিচার্জ প্রকল্প পরিদর্শন করেন। হাইকমিশনাগণ ওই মাদ্রাসার সুপার, শিক্ষকদের সাথে বিশুদ্ধ পানি, নিরাপদ সরবরাহ ও বৃষ্টির পানি ভূগর্ভস্থ রিচার্জ করনে কথা বলেন এবং এই প্রকল্পের নানা সুবিধার কথাও তুলে ধরেন। বৃষ্টির পানি ভূগর্ভস্থ রিচার্জ করতে পারলে ভবিষ্যতে প্রজন্ম কে পানির সমস্যায় পড়তে হবে না। কারন এসব এলাকা বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত । ভূগর্ভস্থ পানির লেয়ার চরম হুমকিতে। দিনের দিন ভূগর্ভস্থ পানি কমে আসছে।

সুতরাং যতটুকু আছে সেটাকে বৃষ্টির পানি রিচার্জের মাধ্যমে রক্ষা করা যাবে। আর এপ্রকল্প ভেস্তে গেলে বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হবে। একারনে ভূগর্ভস্থ থেকে যেভাবেই হোক পানি উত্তোলন বন্ধ করতে হবে। পানি উত্তোলন বন্ধ না হলে ভূগর্ভস্থ পানি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর ভূগর্ভস্থ পানি রক্ষার অন্যতম উপায় বৃষ্টির পানি রিচার্জ করা। এর কোন বিকল্প নেই। এজন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। যত্রতত্র পানি উত্তোলন বন্ধ করতে হবে। সঠিক পরিকল্পনা করে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে।

এছাড়াও ওই এলাকার নারীদের সাথে স্বাস্থ্য সুরক্ষা ও বিশুদ্ধ পানি সম্পর্কে বিস্তর আলোচনা করেন। সেখান থেকে হাইকমিশনগণ পাঁচন্দর ইউনিয়ন ইউপির এলাকা পরিদর্শন করেন। এসময় হাইকমিশনারদের সাথে ব্র্যাকের পোগ্রামার ডাইরেক্টর হোসেন ইসরাত আবিদ, সিনিয়র ম্যানেজার আয়ান শফি, রাজশাহী জেলা এসিস্ট্যান্ট সমন্বয়ক মিসেস ফারজানাসহ ব্র্যাকের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।