মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন কে আদালতে তলব

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন কে আদালতে তলব

াজশাহী-১ (তানোর – গোদাগাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে আদালতে তলব করা হয়েছে।

রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও নির্বাচনী অনুসন্ধান, এবং বিচারক কমিটি রাজশাহী ১ আসন মোছা কামরুন নাহার রবিবার তাকে শোকজ নোটিশ জারি করেন। নোটিশটি সোমবার গোদাগাড়ী থানায় পৌঁছানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সকল অটোরিক্সা ও সিএনজি চালকদের চাদর, মাফলার এবং ধানের শীষের ফ্ল্যাগ বিতরণ করেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

এই কারণে তাকে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে।