তানোরে মাটি কাটা ও বহনের অপরাধে তামান্না হিমাগারের ম্যানেজারের ৫ লাখ টাকা জরিমানা

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
তানোরে মাটি কাটা ও বহনের অপরাধে তামান্না হিমাগারের ম্যানেজারের ৫ লাখ টাকা জরিমানা

াজশাহীর তানোরে মাটি কাটা ও বহনের অপরাধে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মার ৫ লাখ টাকা ও দালাল সালাম বেপারির ৫০ হাজার টাকা জরিমানা এবং মাটি কাটা দুটি ভেকু মেশিনের ব্যাটারী জব্দসহ বিকল করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মালার মোড় নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড অভিযান চালিয়ে জরিমানা ও ব্যাটারী জব্দ এবং মেশিন বিকল করার ঘটনা ঘটে। এখবর ছড়িয়ে পড়লে মাটি খেকোদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এধরণের অভিযান নিয়োমিত পরিচালনার আহবান জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মালার মোড় নামক স্থানের পূর্ব দিকে কৃষি ডাঙ্গা জমি থেকে রাতের আধারে মাটি কেটে সেই মাটি ট্যাক্টরে করে বহন করে তামান্না হিমাগারের কৃষি জমি ও জলাশয় ভরাট করছিলেন।

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বানাথ শর্মার ৫ লাখ হ টাকা জরিমানা করা হয়। তালন্দ বাজার পার হয়ে নব নির্মিত তামান্না হিমাগারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বনাথ ।

তার বাড়ি জেলার বাঘা উপজেলার বাওসা গ্রামে। সে ধীরেন্দ্র নাথ শর্মার পুত্র। অপর জন মাটি দালাল নাদিম বেপারির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি গাজিপুর জেলার টুঙ্গি এলাকায়। সে আব্দুস সালাম বেপারির পুত্র। এছাড়াও মাটি কাটা দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারী জব্দ এবং বিকল করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শিব শংকর বসাক জানান, ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইনে জরিমানা আদায় করা হয়েছে। কৃষি জমি বা ডাঙ্গা কিংবা উচুঁ নিচু জমির টপসয়েল কাটার কোন সুযোগ নাই। কারন এসব এলাকা বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। উচুঁ নিচু জমি বা ডাঙ্গা আছে বলেই এসব বরেন্দ্র অঞ্চল। কেউ মাটি কাটলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।