নন্দীগ্রাম গণভোট বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
নন্দীগ্রাম গণভোট বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা

গুড়ার নন্দীগ্রামে গণভোট সংক্রান্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এস.এম সারওয়ার জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস পারভিন, ইদ্রিস আলী প্রামণিক, মহেশ চন্দ্র দেবনাথ ও দেবাশীষ কুমার কুন্ড। সভায় প্রধান শিক্ষকগণকে গণভোট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।

এতে উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।