চাঁদপুর -২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মোবিনকে শো-কজ

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
চাঁদপুর -২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মোবিনকে শো-কজ

ির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মোবিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ওই কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ গনমাধ্যমে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মোবিন এর পক্ষে ডা. মোহাম্মদ আব্দুল মোবিন (ইংরেজীতে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবক পেজে প্রার্থীর ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত ফটোকার্ড পোস্ট করেন। যা উল্লেখিত কমিটির দৃষ্টিগোচর হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহে পূর্বে প্রচার নির্বাচরি আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে প্রার্থী ড. আব্দুল মোবিন এর বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানঅস্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা সিভিল জজ আদালত, শাহরাস্তি, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) এ আগামী ২০ জানুয়ারি সোমবার সকাল ১০টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো।

ব্যর্থতায় আপনার বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

প্রার্থী ডা. আব্দুল মোবিন এর বিষয়ে সিভিল জজ ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনি এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান শুভ ইসলাম কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন তার কার্যালয়ে প্রেরণ করার জন্য মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।