তানোরে চেকপোস্টে মোটরসাইকেলে ফেনসিডিল উদ্ধার

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
তানোরে চেকপোস্টে মোটরসাইকেলে ফেনসিডিল উদ্ধার

াজশাহীর তানোরে যৌথ অভিযানে চেকপোস্ট দেখে মোটরসাইকেল রেখে পালিয়েছে মাদক পাচারকারীরা। ওই মোটরসাইকেল তল্লাশি করে ১১৫ বোতল ফেন্সিডিলসহ এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তানোর টু মুন্ডুমালা রাস্তার দেবিপুর মোড় বা তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। তবে মাদক পাচারকারীদের ধরতে পারেনি পুলিশ।

তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক মাদক পাচারকারী পালিয়ে যায় । পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ ।

তানোর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে।

এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান।