পোরশায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
পোরশায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ওগাঁর পোরশায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সোমনগর দোদলের মোড়ে ঘাটনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান।

ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সদস্য সচিব সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সফিদ্দীন মন্ডল।

এসময় উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব শাহজামাল শাহ্ চৌধুরী, ইব্রাহিম হোসেন, ইকবাল শাহ্, আবুল কালাম আজাদসহ নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।