প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

ির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য বিদেশে প্রেরিত পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই। শনিবার (১৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ইসি মাছউদ বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন এবং প্রার্থীর নাম যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। কিন্তু বিদেশের পোস্টাল ব্যালটের জন্য কোনো পরিবর্তন করা হচ্ছে না।

সম্প্রতি বিএনপি বিদেশের পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ করেছে। তাদের দাবি, প্রেরিত ব্যালটে শুরুর দিকে রাখা হয়েছে দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীক, অথচ ধানের শীষ প্রতীক এমনভাবে দেওয়া হয়েছে যেন ভোটারদের চোখে না পড়ে। এ নিয়ে বিএনপি দু’দফা অভিযোগ জমা দিয়েছে নির্বাচন কমিশনে।