সেবা সংঘের উদ্দ্যোগে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ঝিনাইদহে

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
সেবা সংঘের উদ্দ্যোগে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ঝিনাইদহে

াংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং সেবাসংঘের আয়োজনে খড়িখালী আদর্শ গ্রামের দাসপাড়ায় আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি আলোচনা সভা বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তপন কুমার রায়, অধ্যাপক, বাংলা বিভাগ, ইসলামি বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ খুরশিদ আলম মিয়া, চেয়ারম্যান, ০৭ নং মহারাজপুর ইউনিয়ন, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহম্মদ রাকিব, মোঃ শাহাজান আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা মহাপাপ এবং সামাজিকভাবে আত্মহত্যা ও বাল্যবিবাহের প্রতিকারের উপর গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালন করেন সেবা সংঘের নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান।